অস্বাভাবিক খাদ্যাভ্যাসের কারণ ও সমাধান | Eating Disorders in Bangla | Dr Anirban Gozi
About this video
অস্বাভাবিক খাদ্যাভ্যাসকে ইংরেজিতে বলে ইটিং ডিজঅর্ডার। কম বা বেশি খাওয়া নিয়ে অযাচিত টেনশনের ফল। ইটিং ডিজঅর্ডার বেশি দেখা দেয় কিশোর-কিশোরীদের মধ্যেই। মানসিক ও শারীরিক, দুই কারণেই খাদ্য গ্রহণে অস্বাভাবিকতা দেখা দিতে পারে। যদি কেউ শরীরের গঠন, খাদ্যাভ্যাস কিংবা ওজনের জন্য অন্যের দ্বারা সমালোচিত হয়, তখন তার মধ্যে খাদ্য গ্রহণে অস্বাভাবিকতার প্রবণতা লক্ষ করা যায়। কেউ মোটা হওয়ার জেদ করে মাত্রাতিরিক্ত খেতে থাকে, কেউ বা স্লিম হতে গিয়ে একেবারে অনাহারে দিন কাটায়। আবার বিষণ্নতার কারণেও আহারে অনীহা দেখা দিতে পারে। আসুন, এই ভিডিওতে বিভিন্ন রকমের ইটিং ডিজঅর্ডার নিয়ে বিস্তারিতভাবে জেনে নিই।