খুশকিজনতি সমস্যা থেকে রেহাই | Tips to Reduce Dandruff in Bangla | Dr Debatri Datta
About this video
খুশকি ত্বকের একটি অবস্থা যখন স্ক্যাল্প বা খুলির চামড়ার ওপর সাদা থেকে ধূসর রঙের শুষ্ক চামড়ার আঁশের মতো পরত তৈরি হয়। এটি স্ক্যাল্পের খুবই সাধারণ অবস্থা, যা মহিলা এবং পুরুষ উভয়কেই সমানভাবে প্রভাবিত করে। এটি এমন অপ্রীতিকর পরিস্থিতি, যা কোনও ব্যক্তির সামাজিক জীবনেও প্রভাব ফেলতে পারে। প্রায় ৫০ শতাংশ জনসংখ্যার খুশকি রয়েছে, এমনটাই অনুমান করা হয়। যেহেতু খুশকি আঁশ এবং গুঁড়োর দেখতে মতো হয়, তাই রোগ নির্ণয় এবং খুশকিজনতি অবস্থাকে ত্বক জনিত অবস্থার থেকে আলাদা করা মুশকিল হয়ে উঠতে পারে। আসুন, এই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে কিছু তথ্য জেনে নিই।